পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ডি এম হারুন আর রশিদ (মুন্না) আজাদ বার্তা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাবেক সিনিয়র নায়েবে আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংবাদিক মরহুম আলহাজ্ব শামসুর রহমান (রহ.)-এর স্মরণে খুলনার পাইকগাছায় স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ আসর উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি এলাকার আলহেরা জামে মসজিদে স্থানীয়ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার সাবেক সেক্রেটারি ও পাইকগাছা উপজেলা শাখার সাবেক আমির, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাওলানা মুফতি আবুল কাশেম গোলাম মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পাইকগাছা উপজেলা শাখার সেক্রেটারি মুহাঃ হাবিবুল্লাহ গাজী, পৌর সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান (মুসা), ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক, মাওলানা এরশাদ টপ টপ আলী সরদার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা বেলাল হোছাইন, মো. আখতারুজ্জামান সরদার, মো. আবুল কালাম আজাদ, জিএম নাসির উদ্দিন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, মো. সোহেল আহমেদ, মোহাম্মদ রেজাউল ইসলাম (বাদশা)।
এ সময় সাংবাদিক আজিজুল ইসলাম ও সাংবাদিক রেজাউল বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মরহুম আলহাজ্ব শামসুর রহমানের রাজনৈতিক জীবন, সাংবাদিকতা, সমাজ ও দেশ গঠনে তাঁর অবদান এবং বিভিন্ন স্মৃতিময় কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁর আদর্শ ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।



