spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

খুলনায় প্রধানমন্ত্রীর আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত


পাইকগাছা প্রতিনিধি
আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পাইকগাছায় ১০টি ইউনিয়ন, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং পৌর সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিএনপি নেতা এসএম একরামুল হক, শেখ শাহাদাত হোসেন বাবলু, অ্যাড. জি. এম. এ. সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, ইমরান সরদার, মেছের আলী সানা, রুস্তম সরদার, ইউনুস মোল্লা, মাওলানা ইসলাম, সোহেল গাজী প্রমুখ। এছাড়াও সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles