spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত, ৭ যুবক পেলেন ৮ লাখ টাকার ঋণ

পূর্ণ চন্দ্র মন্ডল

আজাদ বার্তা পাইকগাছা প্রতিনিধি


“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, যুব ঋণের চেক এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর ও মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসের শুরুতে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কুতুব উদ্দীন এবং এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ এবং জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রভাষক মমিন উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি এম মোসলেম উদ্দীন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, জামায়াত নেতা জিএম বুলবুল আহমেদ, অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর মোড়ল, আনসার ভিডিপি প্রশিক্ষক জাকির হোসেন, সাংবাদিক আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, জালাল উদ্দিন, তামিম রায়হান, সোহেল আহমেদ, যুব সমবায়ী, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে প্রধান অতিথি ৭ জন উপকারভোগী যুবকের হাতে মোট ৮ লক্ষ টাকার ঋণের চেক এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles