আজাদ বার্তা (খুলনা)
পাইকগাছা উপজেলা প্রতিনিধি ডি এম হারুন আর রশিদ ( মুন্না)
খুলনার পাইকগাছায় দুই ব্যবসায়ীকে অপহরণের ৩৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা হিসেবে অভিযুক্ত রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্ট এলাকা থেকে গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী আব্দুর রাজ্জাককে কৌশলে অপহরণ করা হয়। পরে তাঁদের যশোরের নওয়াপাড়ায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাঁদের মারধর করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
একপর্যায়ে অপহরণকারীদের সঙ্গে আলোচনার পর ২০ লাখ টাকা দিতে রাজি হন অপহৃতরা। এরপর সেকেন্দার আলীকে পরিবারের সদস্যদের ফোন করে টাকা আনার কথা বলতে বাধ্য করা হয়।
এদিকে, বিষয়টি জানতে পেরে সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম পাইকগাছা থানা পুলিশকে অবহিত করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ।
অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া এলাকা থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল হোতা হিসেবে অভিযুক্ত রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটক করে পুলিশ।
আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশের এ অভিযানে অপহৃত দুই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানা গেছে।




The jackpot hits here feel way more frequent than on other sites. It is such a thrill every time I spin. I am totally hooked on slotmax.