এ্যাড.মৌসুমি বিশ্বাস
ভারত চায় বাংলাদেশ তাদের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখুক। চীন চায় বাংলাদেশ তাদের গুরুত্বপূর্ণ অংশীদার হোক। জাপান চায় বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বাড়ুক। আমেরিকাও চায় বাংলাদেশের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে।
পৃথিবীর বড় বড় শক্তিগুলোর কাছে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ, আমরা কি কখনো ভেবে দেখেছি?
আমাদের রয়েছে উর্বর মাটি, বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী, সমুদ্রবন্দর, কৃষি, শিল্প, সম্ভাবনাময় বাজার এবং ভৌগোলিক কৌশলগত অবস্থান।
অথচ এই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে উন্নতির পথে এগিয়ে যাওয়ার পরিবর্তে আমরা অনেক দুর্নীতি, স্বার্থের দ্বন্দ্ব ও অব্যবস্থাপনায় পিছিয়ে পড়ি।
বাংলাদেশ কারও নিয়ন্ত্রণে থাকার জন্য নয়; বাংলাদেশ নিজের শক্তিতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য।
আসুন, দুর্নীতি নয়—সততা, সংঘাত নয়—ঐক্য, নির্ভরশীলতা নয়—উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাই।
আমার দেশ, আমার গর্ব। বাংলাদেশ মানেই অপার সম্ভাবনা।



