spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

“সময় থাকতে সাধন করুন — নইলে ইতিহাস ক্ষমা করবে না”!!!

🔴

০১. রাখালের বাঘের গল্প

রাখালের বাঘের গল্পের মতো। বাঘ আসছে আসছে বলে মানুষ আর বিশ্বাস করছে না। যখন সত্যি বাঘ আসবে, তখন আর কেউ মাঠে থাকবে না। এর জন্য দায়ী বিএনপির নীরবতা।

০২. ত্যাগী বনাম ধান্দাবাজ

গ্রামে গঞ্জে প্রকৃত বিএনপির কর্মীদের কোনো সমাবেশ নেই। মাঠ দখল করেছে অপ্রশিক্ষিত, সুবিধাবাদী, ধান্দাবাজরা। চেইন অফ কমান্ড বলে কিছু নেই।

০৩. আওয়ামী পুনর্বাসনে মরিয়া

অপ্রিয় হলেও সত্য — আওয়ামী লীগের ব্যবসা দেখে বিএনপির লোক, মামলা দেখে বিএনপির লোক, দুর্নীতি করে বিএনপির লোক। এটা রাজনীতি নয়, এটা আওয়ামী পুনর্বাসন।

০৪. ১৫ সালের সেই মামলার ঘানি

২০১৫ সালে একবার নয় বারবার ৪ টা মামলার ঘানি টানতে হয়েছে আমাকে। সেদিন আমি একজন আইনজীবী হয়েও কোনো বড় আইনজীবী পাশে দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল নিজস্ব লোক। আর আজ খুলনা মহানগর কোর্টে বিএনপি পরিচয়ে এপিপি হয়ে আওয়ামী টোকাইয়ের জামিন ধরছে দেখলাম এক আইনজীবী। এটাই স্ট্যান্ডবাজি।

০৫. সাপকে বিশ্বাস করা যায়, ভারতীয় লীগকে নয়

আমরা বারবার বলেছি বিএনপির পতন মানে জাতি রাষ্ট্রের ক্ষতি। সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে যায় না। কারণ এরা ভারতীয় লীগ, হিন্দুস্তানি পারপাস সার্ভ করাই এদের লক্ষ্য।

০৬. জামায়াতের স্বপ্নবিভোরতা

বাংলাদেশ জামায়াত ইসলাম অনেক স্বপ্নে বিভোর। ইসলাম প্রচারের চেয়ে মনে হয় ক্ষমতায় চলে আসছে। পলিটিক্যাল সায়েন্স এটা বলে না।

০৭. শহীদ জিয়ার বিএনপি বনাম আজকের বিএনপি

শহীদ জিয়ার বিএনপি, বেগম জিয়ার বিএনপি আর আজকের বিএনপির মধ্যে অনেক পার্থক্য। মানুষ বিক্ষুব্ধ, তাই আজ নতুন শব্দ শুনতে হচ্ছে “ভালো ছিল”। এটা অশনি সংকেত।

০৮. প্রশাসনে ৮৫% ফ্যাসিস্টের ভূত

দ্রব্যমূল্য কমান, জনগণের নিরাপত্তা দিন। প্রশাসনে এখনো ৮৫% আওয়ামী লীগ বসে আছে, তারা তালি দিচ্ছে কখন আসে।

০৯. ত্যাগীদের খুঁজে বের করুন

এমন কঠিন সময়ে ত্যাগী ছাড়া কাউকে পাওয়া যাবে না। বিভিন্ন সংস্থা দিয়ে খুঁজে খুঁজে ত্যাগীদের জায়গায় বসান। শুধু দলীয়করণ নয়, ত্যাগীদের মূল্যায়ন করুন।

০১০. ইতিহাসের অতলে হারিয়ে যাওয়ার আগে

বড় কষ্ট হয় দলটির দুরবস্থা দেখে। আমরা চাই না আমাদের হাতে গড়া এই প্রাণের দলটি অবহেলা আর আত্মতুষ্টিতে ইতিহাসের অতলে হারিয়ে যাক। সময় থাকতে জেগে উঠুন।

পড়ুন

🛑

৫৫ টি যুগান্তকারী সাজেশন:

১-১৫ সাংগঠনিক:

ত্যাগী যাচাই কমিটি, মামলার ডেটাবেস, হাইব্রিড বহিষ্কার, চেইন অফ কমান্ড, উঠান বৈঠক, ওয়ার্ড কমিটি, শ্যাডো ক্যাবিনেট, কর্মী সমাবেশ, সৎ আইনজীবী প্যানেল, পদে কর্মী, শহীদ পরিবার, নারী স্পেস, প্রবাসী, অভিযোগ বক্স, পলিটিক্যাল স্কুল।

১৬-৩০ রাজনৈতিক:

নারায়ে তাকবীর, ১৯ দফা, শ্বেতপত্র, ভারত বিরোধী অবস্থান, জামায়াতের সাথে কৌশল, ইসলামি মূল্যবোধ, সংখ্যালঘু নিরাপত্তা, মিডিয়া টিম, বুদ্ধিজীবী, আত্মসমালোচনা, চাঁদাবাজ বহিষ্কার, শুদ্ধি অভিযান, সেবার স্লোগান, তারেক রহমানের ভিশন, জনগণের কাছে ক্ষমা।

৩১-৫৫ জনগণ:

দ্রব্যমূল্য রোডম্যাপ, কৃষক, বেকার ফান্ড, প্রশাসন সংস্কার, পুলিশ সংস্কার, বিচার বিভাগ, ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য কার্ড, নিত্যপণ্য, মহল্লা পাহারা, প্রবাসী ভোট, সীমান্ত হত্যা, তিস্তা, দেশীয় শিল্প, দুর্নীতি বিচার, মসজিদ নিরাপত্তা, আলেম সম্মান, শহীদ সম্মান, সংবিধান সংস্কার, ফ্রিল্যান্সিং হাব, নারী উদ্যোক্তা, ভর্তুকি, চাঁদাবাজি বন্ধ, সেবা কেন্দ্র, আজ থেকেই শুরু।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles