spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পাইকগাছায় হ্যাক হওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করলো পুলিশ


পাইকগাছা প্রতিনিধি
মোবাইল ফোন হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে পাইকগাছা থানা পুলিশ। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পুরো টাকা ফিরে পেয়েছেন ভুক্তভোগী। ভুক্তভোগীর নাম মাহবুর রহমান। তিনি রাজশাহীর মতিহার থানার বাসিন্দা হলেও গত চার বছর ধরে পাইকগাছায় ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহাবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে একটি সফটওয়্যার আপডেটের মেসেজ আসে। তিনি সরল বিশ্বাসে আপডেট দেন। প্রায় ৪৫ মিনিট পর ফোন সচল হলে তাঁর মোবাইলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি টাকা উত্তোলনের এসএমএস আসে। ব্যাংক হিসাব চেক করে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্ট থেকে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর ব্যাংক হিসাবটি রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী শাখায়। তিনি সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করতেন। ধারণা করা হচ্ছে, ফোনে ক্ষতিকর লিংক বা অ্যাপের মাধ্যমে প্রবেশ করে প্রতারক চক্রটি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। ঘটনার পরপরই তিনি পাইকগাছা থানা পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবিরের নির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে একটি বিশেষ টিম দ্রুত কাজ শুরু করে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে লেনদেন স্থগিত করা হয়। ফলে প্রতারক চক্র টাকা উত্তোলন করতে পারেনি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ভুক্তভোগীর হিসাবেই পুরো টাকা ফেরত দেওয়া হয়।
টাকা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মাহাবুর রহমান। তিনি পাইকগাছা থানা পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আব্দুল আউয়াল কবির বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাইবার অপরাধসহ যে কোনো অপরাধ দমনে পাইকগাছা থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles