ভ্রাম্যমাণ সংবাদদাতা
এ উপজেলার মঠবাড়ী জিজি পিজি দাখিল মাদ্রাসাটি’র অভ্যন্তরে কোন ল এন্ড অর্ডার আছে বলে মনে হয় না।
এক শিক্ষিকা মারাত্মক বেপরোয়া হয়ে উঠেছে যথেচ্ছাচার আচরণ।
আম্বিয়া খাতুন নামে এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অভিভাবক মহলের পক্ষ থেকে।
এ শিক্ষিকা বেপরোয়া। শিক্ষা প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড অর্ডার তুচ্ছ করে সে চলছে তার মত করে। মাদ্রাসা চলাকালীন শিক্ষার্থী তার হাত-পা মেসেজ করাচ্ছে। এদিকে ক্লাসও চলছে। ঘটনাটি ঘটেছে ৬ অক্টোবর। ছবিটির ক্যাপশনে দেখা যাচ্ছে জনৈক শিক্ষিকা আম্বিয়া খাতুনের হাত-পা মেসেজ করাচ্ছে এক শিক্ষার্থী। তাহলে এ মাদ্রাসায় কেমন লেখাপড়া হচ্ছে? তার সাথে আমাদের সংবাদদাতা ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় ।
মাদ্রাসার কাজ বাদ দিয়ে ভিন্ন কাজে ব্যস্ত থাকে, মোবাইলে অভ্যস্ত হয়ে পড়ে। অশ্লীল ভাষায় সে অনেক শিক্ষার্থীদের গালিগালাজ করে। ভয় দেখায়। পান বানিয়ে আনে আমি জনৈক ঊর্ধ্বতনকে খাওয়ায়। এই ধরনের উক্তি প্রায় করতে শোনা যায়।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখা দরকার। একটি তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।



