spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিএনপি আওয়ামী লীগ চরিত্র অভিন্ন-শুধু ক্ষমতা চায়, দেশ নয়!

পর্ব-২৮


অ্যাড. এম. মাফতুন আহমেদ

০১.দ্রব্যমূল্য পাগলা ঘোড়ার মত ছুটছে

সারাদেশে বাজারে চাল ৮০ টাকা, তেল ২০০। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ক্রয় ক্ষমতা নাগালের বাইরে। সিন্ডিকেট রাতারাতি দাম বাড়ায়, দেখার কেউ নেই।

০২: গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, জীবন দুর্বিষহ

বরিশাল থেকে ছোট বোন মাকসুদা পারভিন সোশ্যাল মিডিয়া লিখেছে “গ্যাসের দাম আবার বাড়বে”। গরীব মানুষের ঘর-সংসার অচল। এক চুলা জ্বালাতে হিমশিম।

০৩: বেকারত্ব ও যুব সমাজের হতাশা

সারা দেশে লাখ লাখ শিক্ষিত বেকার। উৎপাদন নেই, মিল কারখানা বন্ধ। যুবকরা বিদেশমুখী, দেশে হতাশা।

০৪: সিন্ডিকেটের দৌরাত্ম্য, বাজার নিয়ন্ত্রণহীন

বাজার এখন কয়েকজনের হাতে বন্দি। কৃষক পায় ২০ টাকা, ভোক্তা দেয় ৮০। মাঝখানে লুট।

০৫: নীতিহীন রাজনীতি, প্রতিশ্রুতির বাহার

ভোটের আগে চাঁদ-তারা, ভোটের পর জনগণ কামলা। রাজনীতির নামে ব্যবসা চলছে।

০৬: দুর্নীতি ও লুটপাট, সম্পদের পাচার

রাষ্ট্রীয় সম্পদ লুটে বিদেশে বাড়ি। যে লুটেরা সে আজ সাধু বাবা, বড় বড় নসিহত দেয়।

০৭: সাধারণ মানুষের কান্না, মজলুমের আর্তনাদ
চাঁদাবাজ-ধান্দাবাজ সব আমলে ভালো থাকে। সাধারণ মানুষের কান্না শোনার কেউ নেই।

০৮: আইন-শৃঙ্খলার অবনতি, নিরাপত্তাহীনতা
অফিসে ঘুষ ছাড়া ফাইল চলে না। বড় বাবু নিজেকে রাজা ভাবেন। থানায় গেলে হয়রানি।

০৯: উন্নয়নের নামে প্রহসন, বাস্তবতা শূন্য

মুখে শেখ ফরিদ, বগলে ইট। কাগজে উন্নয়ন, মাঠে হাহাকার। জনগণ ধোঁকা খাচ্ছে।

১০: দেশ নয়, ক্ষমতাই একমাত্র লক্ষ্য*

বিএনপি আওয়ামী লীগ চরিত্র অভিন্ন। শুধু ক্ষমতা চায়, দেশ নয়। প্রিয় মাতৃভূমি কোথায় যাচ্ছে? হৃদয়ক্ষরণ হচ্ছে।

সাজেশন (জনগণের জন্য)

০১. সিন্ডিকেট ভাঙুন – কৃষক টু ভোক্তা সরাসরি বাজার।
০২. গরীবের গ্যাস-বিদ্যুতে ভর্তুকি বহাল রাখুন।
০৩. খুলনা-বরিশালে কৃষিভিত্তিক শিল্প জোন – ১০ লাখ বিনা জামানতে যুব ফান্ড।
০৪. ডিসির নেতৃত্বে প্রতিদিন বাজার মনিটরিং লাইভ।
০৫.সব অফিস ফাইল অনলাইন ট্র্যাকিং – ৭ দিনে নিষ্পত্তি।
০৬. পাচারকৃত টাকা ফেরাতে বিশেষ ট্রাইব্যুনাল।
০৭দল দেখে নয় – অপরাধ দেখে গ্রেফতার।
০৮. রাজনৈতিক দলের আয়-ব্যয় প্রকাশ্য অডিট।
০৯.
উন্নয়ন হবে মাঠে – গণশুনানি বাধ্যতামূলক।
১০. তরুণদের দেশপ্রেমের নতুন রাজনীতি – ব্যর্থ হলে মিশে যাওয়ার সাহস।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles