নিজস্ব প্রতিবেদক:
প্রযুক্তিনির্ভর সেবা ও সফটওয়্যার উন্নয়ন খাতে কাজ করে আসা প্রতিষ্ঠান কোডার্স প্যাশন সাফল্যের সঙ্গে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করেছে। গত ৮ আগস্ট প্রতিষ্ঠানটির ৮ বছর পূর্ণ হয়।
‘প্যাশন ইজ আওয়ার প্রফেশন’ “Passion is Our Profession”—এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ আট বছর ধরে বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল সেবায় কাজ করে আসছে কোডার্স প্যাশন। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা, দক্ষতা, টিমওয়ার্ক ও পেশাদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে কাজ করে নিজেদের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের ক্লায়েন্টদের জন্যও প্রতিষ্ঠানটি নিয়মিত প্রযুক্তিনির্ভর সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠাবার্ষিকী কোডার্স প্যাশনের জন্য বরাবরই ছিল বিশেষ একটি দিন। প্রতিবছর এ উপলক্ষে প্রতিষ্ঠানের টিমকে নিয়ে আয়োজন করা হতো গেমস কম্পিটিশন, এন্টারটেইনমেন্ট, টিম অ্যাক্টিভিটিজ, ইন্সপায়ারিং স্পিচ, হাসি-আড্ডাসহ নানা কর্মসূচি। এসব আয়োজনের মধ্য দিয়ে শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনই নয়, বরং পুরো টিমের পারস্পরিক বন্ধন, অর্জন ও দীর্ঘ পথচলাকেও উদযাপন করা হতো।
তবে গত কয়েক বছরে নানা পরিস্থিতি, ব্যস্ততা ও আনফোরসিন সারকামস্ট্যান্সেসের কারণে আগের মতো বড় পরিসরে আয়োজন করা সবসময় সম্ভব হয়নি। তারপরও নিজেদের সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি দিনটিকে স্মরণ ও উদযাপন করে এসেছে।
এবারও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা থাকলেও ব্যক্তিগত কারণে প্রতিষ্ঠানের নেতৃত্বের একটি অংশ বর্তমানে খুলনার বাইরে থাকায় প্রিয় টিমের সঙ্গে পূর্বের মতো আয়োজন করা সম্ভব হয়নি। তবে ব্যস্ততা ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও প্রতিষ্ঠানটি দিনটিকে যথাযথ গুরুত্বের সঙ্গে স্মরণ করেছে।
আট বছরের এই পথচলা কোডার্স প্যাশনের জন্য শুধু সময়ের হিসাব নয়; এটি সংগ্রাম, অভিজ্ঞতা, সাফল্য, ভুল থেকে শিক্ষা এবং ধারাবাহিকভাবে এগিয়ে যাওয়ার একটি দীর্ঘ জার্নি।
প্রতিষ্ঠানের এই দীর্ঘ পথচলায় নেতৃত্ব ও টিমের সম্মিলিত ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সিইও-এর নেতৃত্বে ডেভেলপমেন্ট টিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে বিভিন্ন প্রজেক্ট ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে। তাদের ধারাবাহিক প্রচেষ্টা, দক্ষতা ও টিমওয়ার্কের ফলেই কোডার্স প্যাশন আজ আট বছরে পা রাখতে সক্ষম হয়েছে।
কঠিন সময়ে হাল ধরে আজও পাশে আছেন অ্যাডভোকেট এম. মাফতুন আহমেদ
কোডার্স প্যাশনের এই দীর্ঘ পথচলায় কিছু মানুষের প্রজ্ঞা, পরামর্শ, বিশ্বাস ও নেপথ্যের সহযোগিতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মধ্যে অন্যতম আজাদ বার্তার সম্পাদক অ্যাডভোকেট এম. মাফতুন আহমেদ। কোডার্স প্যাশনের একটি সংকটপূর্ণ সময়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ান এবং সেই কঠিন সময়ে হাল ধরেন। তাঁর বুদ্ধিমত্তা, দূরদর্শী পরামর্শ, অভিজ্ঞতা ও সাহস জোগানোর মানসিকতা সেই সময় প্রতিষ্ঠানকে একটি কঠিন পরিস্থিতি অতিক্রম করে সামনে এগিয়ে যেতে সহায়তা করে।
সেই সংকটময় সময় থেকে আজ পর্যন্ত তিনি একইভাবে পাশে রয়েছেন। প্রয়োজনের সময়ে পরামর্শ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবং নানাভাবে সহযোগিতা করে কোডার্স প্যাশনের পথচলাকে আরও দৃঢ় করেছেন।
শুধু একটি কঠিন সময় পার করে দেওয়াই নয়, সেই সময় থেকে আজ পর্যন্ত তাঁর অব্যাহত সহযোগিতা ও অভিভাবকসুলভ দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির জন্য বিশেষ এক শক্তি হয়ে আছে। তাঁর মতো একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও শুভাকাঙ্ক্ষী মানুষ পাশে থেকে নিরন্তর সহযোগিতা করেছেন বলেই কোডার্স প্যাশনের এই পথচলা আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে। কোডার্স প্যাশনের ৮ বছরের গল্পে তাই তাঁর অবদান নিঃসন্দেহে একটি বিশেষ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
কোডার্স প্যাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোগ গ্রহণ এবং আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী ও কর্ণধার শাহিনা হাসান জানান, এবারের আয়োজন স্থগিত হলেও ‘সেলিব্রেশন ইজ নট ক্যানসেলড, ইট ইজ সিম্পলি পোস্টপোনড’। পরিস্থিতি অনুকূলে এলে টিমের সবাইকে নিয়ে ৮ বছরের এই পথচলাকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হবে।
আট বছর পেরিয়ে কোডার্স প্যাশনের সামনে এখন নতুন লক্ষ্য, নতুন পরিকল্পনা ও আরও বড় স্বপ্ন।
‘প্যাশন ইজ আওয়ার প্রফেশন’—এই বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রযুক্তির পথে প্রতিষ্ঠানটির পথচলা আরও দীর্ঘ, সফল ও সমৃদ্ধ হোক—এটাই প্রত্যাশা।




[3940]bt8 Official Login | Fast Payout Online Slots Malaysia,bt8 provides a secure official login for the best online slots in Malaysia. Download the app now to enjoy fast payouts and professional live baccarat guides. visit: bt8
[1144]jepang77 | Login Link Alternatif Resmi Situs Slot Gacor Hari Ini,jepang77 menyediakan link alternatif terbaru untuk akses mudah. Daftar casino deposit pulsa dan pelajari cara main baccarat online dengan aman. Gabung sekarang juga! visit: jepang77
Great experience so far. The customer support is actually helpful and the games are very fair. Give krwin24 a try, you won’t regret it.