অতিরিক্ত রাজনৈতিক আনুগত্যতা – এটাই মুসাহেবীর প্রথম দৈন্যতা। আর সেই দৈন্যতার পরের ধাপ হলো – ঘুষখোরদের পক্ষে সবাই এক হয়ে “স্যার স্যার” বলে সাফাই গান গাওয়া । সেলুকাস কি অদ্ভুত দেশ! কি বিচিত্র মানুষ! এখন সবার উপরে বাংলাদেশ না। সবার উপরে নিজের আখের। অফিসে, আদালতে, দপ্তরে যেখানেই তাকাই – অভিযোগ একটাই: ঘুষ।
সবচেয়ে লজ্জার বিষয় কি জানেন প্রিয় পাঠক ? যার বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠে, দীর্ঘ মেয়াদী বিচারের ফাঁকে ফাঁকে তাদেরই প্রমোশন হয়। পদ বাড়ে, পাওয়ার বাড়ে। তাহলে অভিযোগ দিয়ে লাভটা কি?
দৃঢ়তা নেই, আদর্শিক চেতনা নেই, সুদৃঢ় মনোবল নেই। তাই অন্তর থেকে প্রতিবাদও আসে না। আসে শুধু নীরবতা। আর এই নীরবতাই জাতির পচন ধরায়। এখন সময় এসেছে কলম ভাঙার। আমাদের দাবি স্পষ্ট:
০১. আইন করে বিধান করতে হবে – ঘুষের অভিযোগ প্রমাণিত হলে দীর্ঘ বিচার নয়, ৯০ দিনের মধ্যে চাকরি থেকে টার্মিনেট।
০২. প্রতিটি ঘুষখোরের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। কয়টা বাড়ি, কত ব্যাংক ব্যালেন্স – জাতিকে জানতে দিন।
০৩. সরকারি অর্থায়নে সৎ, আদর্শিক বেসরকারি ব্যক্তি ও সংস্থা দিয়ে সারাদেশে স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।
তারা তিলে তিলে তথ্য বের করুক। দেখা যাক এরা কত বড় দেশপ্রেমিক, আর কত বড় আবর্জনা। যারা জাতির রক্ত চুষে খায়, তারা দেশপ্রেমিক না। তারা জাতির জন্য ক্ষতিকর আবর্জনা।
শেষ কথা: দেশপ্রেম মানে মুখে “জয় বাংলা”বাংলাদেশ জিন্দাবাদ’ এনসাফের শাসন বলা নয়। দেশপ্রেম মানে অন্যায় দেখলে “স্যার” না বলে “আইন” বলা। আসুন আমরা এমন বাংলাদেশ গড়ি যেখানে সৎ মানুষ সম্মান পায়, আর ঘুষখোরের ঠিকানা হয় বরখাস্তের চিঠি।




[8715]wking8 Official Login | Trusted Online Slot Malaysia Payouts,wking8 offers a seamless experience for players. Get the apk download for easy access and learn how to play baccarat with our guides. Join the action today. visit: wking8
Really enjoying the slots here. The graphics are great and I’ve had a couple of decent wins today. Visit phjili95