spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

রুচির দুর্ভিক্ষ: এভাবে একটি জাতি ধ্বংস হয়

০১: রন্ধ্রে রন্ধ্রে রুচির দুর্ভিক্ষ: বাংলাদেশ আজ রুচির মহামারীতে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ, বেয়াপনা একটা ছবি পোস্ট করলেই হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। আর একটা গবেষণালব্ধ, জ্ঞানগর্ভ লেখা? তার কোনো দাম নাই। ভিউ নাই।

০২: সাংস্কৃতিক অধঃপতন = জাতির ধ্বংস: বিশ্ব ইতিহাস সাক্ষী। সাংস্কৃতিক অধঃপতন হলে কোনো জাতি টেকে না। সাংস্কৃতিক আগ্রাসন ক্ষেপণাস্ত্র থেকেও ভয়াবহ। একটা ক্ষেপণাস্ত্র শহর ধ্বংস করে, আর রুচির আগ্রাসন জাতির মন ধ্বংস করে।

০৩.অন্ধকারের কুয়াশা : চট্টগ্রাম থেকে ছোট বোন জনৈক আইনজীবী জিজ্ঞেস করে – “ভাইয়া, আমাদের ভবিষ্যৎ কি? চারদিকে শুধু অন্ধকার আর কুয়াশা। আমরা কোন পরিবেশের দিকে যাচ্ছি?” আমার উত্তর দেওয়ার মতো ভাষা ছিল না তাৎক্ষণিক।

০৪: শিক্ষা ও জ্ঞানের তলানি: আমরা একটা কলা খেয়ে খোসাটা রাস্তায় ফেলি। আর বিশ্বের মানুষ নির্ধারিত ডাস্টবিনে ফেলে। পার্থক্য শুধু এইটুকুই।
আমাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞানগর্ভ কথা বলার অভ্যাস নাই। তাই নেকেট কন্টেন্ট করলে সেকেন্ডে ভাইরাল হয়। আর ভালো কথা হারিয়ে যায়।

০৫: বাঁচার উপায় কি?

১. রুচির দুর্ভিক্ষ বন্ধ করতে হবে। স্কুল-কলেজ থেকে নৈতিকতা ও সাংস্কৃতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

২. সোশ্যাল মিডিয়ায় ভালো কন্টেন্টকে প্রমোট করতে হবে। জ্ঞানী লেখক, গবেষকদের প্ল্যাটফর্ম দিতে হবে।

৩. মা-বাবা ও পরিবারকে জাগতে হবে। সন্তানকে মোবাইল না, বইয়ের সাথে বন্ধুত্ব করাতে হবে।

৪. নিজের মন-মানসিকতা উন্নত করতে হবে।* নতুবা বিশ্ব বাজারে আমরা টিকবো না।

শেষ কলম: জাতি বাঁচে জ্ঞান দিয়ে, লাইক দিয়ে না। জাতি আগায় শিক্ষা দিয়ে, ভাইরালিটি দিয়ে না। আসুন আমরা রুচিশীল বাংলাদেশ গড়ি। যেখানে একটা ভালো বই একটা নেকেট ছবির চেয়ে বেশি শেয়ার হয়।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

4 COMMENTS

  1. [3699]betbd Official Login | সেরা অনলাইন ক্যাসিনো বোনাস ও অ্যাপ,betbd সাইটে লগইন করে সেরা অনলাইন ক্যাসিনো বোনাস বুঝে নিন। বিকাশ পেমেন্ট এবং অ্যাপ ডাউনলোডের সহজ সুবিধা নিয়ে আজই আপনার যাত্রা শুরু করুন। visit: betbd

  2. [9741]Betfred – Link Vào Chính Thức | Tải App Và Chơi Baccarat Online,Betfred cung cấp link login chính thức, hỗ trợ tải app APK tiện lợi và nạp tiền casino nhanh chóng. Trải nghiệm slot game đẳng cấp ngay hôm nay tại đây. visit: betfred

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles