০১. প্রেক্ষাপট:
যারা অদম্য সাহসী মহান আল্লাহ তাদের নির্ধারিত স্থানে সম্মানিত করেন। স্পিকার মহোদয় বলেছেন “ঘুষ যেখানে আইন সেখানে” — এটি দ্বিমতের বিষয় নয়, বাস্তব চিত্র।
০২.খুলনা বিচার প্রসঙ্গ — জোরালো কন্ঠে:
খুলনার বিচার অঙ্গনে অন্তহীন অভিযোগ। মহানগর দায়রা জজের কার্যক্রম নিয়ে ৬০ জন বিজ্ঞ আইনজীবী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বয়স অনেক দিন। কোনটা সত্য, কোনটা মিথ্যা। তদন্ত হওয়া প্রয়োজন। অথচ সূর্যের মুখ দেখলো না দৃশ্যমান অভিযোগের। কোন বিচারকের আচরণ,বিচার আঙ্গিনায় রূঢ়তা প্রকাশ্য দুর্নীতির থেকেও ভয়াবহ। সন্দেহ নেই এই মহানগর বিচারক উকিলদের ভাবে প্রজা, আজ্ঞাবাহী। নথি না দেখে বিচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সার্বিক যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সুস্পষ্ট তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত হোক এটা দাবি রাখে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। ৬০ জন আইনজীবীর অভিযোগ কে হালকা ভাবে দেখার কোন প্রয়োজন নেই। একজনের অভিযোগ যথেষ্ট। যদি সেই অভিযোগ প্রমাণ সাপেক্ষে তুলে ধরা যায়।
০৩. অধস্তন আদালতের বিশৃঙ্খলা:
বার-বেঞ্চে সমন্বয় নেই। আইনজীবীরা যেন কামলা। সব বিচারক সমান নয় — কয়েকজন সৎ আছেন, তাদের উপস্থিতি লক্ষণীয়।
০৪. ঘুষের হাট:
অভিযোগ আছে, নথি দেখার সময় নেই, দলবাজিতে ব্যস্ত, মিলেমিশে ঘুষ লেনদেন। ঊর্ধ্বতনে অভিযোগ দিয়েও লাভ হয় না, মুখ বন্ধ হয় অবৈধ অর্থের কাছে।
০৫. জাতির ভবিষ্যৎ:
বিচার অঙ্গনে যদি ঘুষের হাট খোলে তাহলে জাতি রাষ্ট্রের কি হবে? জনগণ কোথায় যাবে? কার কাছে ফরিয়াদ চাইবে?
০৬. ভিড়ের কারণ:
কোর্ট অঙ্গনে এত ভিড় কেন? কারণ বছরকে বছর বিচার পায় না। তাই জনসমাগম।
০৭. স্পিকারের সত্য উচ্চারণ:
মাননীয় স্পিকার ক্ষোভে বলেননি, বাস্তব চিত্র উপলব্ধি করে জাতির অভিভাবক হিসেবে বিস্ফোরক মন্তব্য করেছেন।
০৮. আইন পড়ার প্রয়োজন নেই?
পেপার খুললেই চরম বিশৃঙ্খলা। টাকা হলে বিচার পকেটে — এই অবস্থায় স্বাধীন জাতি চলতে পারে না।
০৯. ভাইসরয় মানসিকতা:*
তারা ভাবে আমরা দিল্লির ভাইসরয়, জনগণ প্রজা। জনগণ স্যার বলবে, তাদের চাকর ভাববে। সেবার নামে হয়রানি — বন্ধ করতে হবে।
১০. আমাদের অঙ্গীকার:
যেই হোক দুর্নীতির অভিযোগ উঠলে ১-২ জনকে টার্মিনেট করলে সব ঠিক হয়ে যাবে। আসুন, ঘুষখোরদের মুখোশ খুলে দেই।
সাজেশন
০১. স্পিকারের বক্তব্যকে রাষ্ট্রীয় দলিল হিসেবে গ্রহণ
০২. খুলনায় ৬০ আইনজীবীর অভিযোগের দ্রুত নিরপেক্ষ তদন্ত
০৩. মহানগর দায়রা আদালতের নথি যাচাই কমিটি গঠন
০৪. নথি না দেখে রায় দেওয়ার প্রবণতা বন্ধে মনিটরিং
০৫. অধস্তন আদালতে সিসি ক্যামেরা ও ডিজিটাল নথি বাধ্যতামূলক
০৬. বার-বেঞ্চ মাসিক সমন্বয় সভা চালু
০৭. সৎ বিচারকদের তালিকা করে পুরস্কৃত করা
০৮. ঘুষের অভিযোগে তাৎক্ষণিক বিভাগীয় ব্যবস্থা ও টার্মিনেট
০৯. বিচার বিলম্ব কমাতে মামলা জট নিরসন সেল
১০. আইনজীবীদের কামলা নয় — অফিসার অব কোর্ট হিসেবে সম্মান
১১. ঊর্ধ্বতনে অভিযোগের ফলোআপ ১৫ দিনের মধ্যে বাধ্যতামূলক
১২. অবৈধ অর্থের কাছে মুখ বন্ধ হওয়ার সংস্কৃতি বন্ধ
১৩. বিচার প্রার্থীদের জন্য হেল্প ডেস্ক ও তথ্য কেন্দ্র
১৪. টাকা হলে বিচার পকেটে — এই ধারণা ভাঙতে প্রচারণা
১৫. আইনের বই পড়া ও লেখাকে উৎসাহিত করা
১৬. দিল্লির ভাইসরয় মানসিকতা পরিহার — সেবক হওয়া
১৭. জনগণকে স্যার বলা নয়, সেবা দেওয়া — এই নীতি
১৮.অভিজ্ঞতা নেই তাকে বিচার বিভাগে রাখার প্রয়োজন নেই ।
১৯. বিচার বিভাগের প্রতি আস্থা ফেরাতে ওপেন জাস্টিস
২০. মোসায়েব আলী বলছি — দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন



Finally found a site that actually cares about user experience. The bonuses are generous and the support team is helpful. Love phskycomcasinologin.
Downloading the game was a breeze and it runs perfectly on my phone. I am really enjoying the variety of games available. Go to 799pakgamedownload to grab the app.
A very reliable platform with a great community. I feel safe depositing here and the gaming options are endless. Cheers to the team at idwso288.