spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন: পাইকগাছায় কৃষক দলের আনন্দ মিছিল ও পথসভা


পাইকগাছা প্রতিনিধি
খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে পাইকগাছায় আনন্দ মিছিল ও পথসভা করেছে উপজেলা কৃষক দল। বুধবার বিকেলে কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. মেছের আলীর সভাপতিত্বে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জি এম আব্দুস ছাত্তার ।কৃষক দলের নেতা হুরায়রা বাদশার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা কৃষক দলের সেক্রেটারি কাশেম সরদার, পৌর যুবদলের সভাপতি জি এম রুস্তম আলী, আবু সুফিয়ান গোলদার, জি এম রহমত আলী, সেকেন্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, আ. রহিম, সিরাজুল ইসলাম কুতুব, আবু হানিফ মিলন, মো. হাফিজুর রহমান, শহিদুর রহমান, ফরহাদ হোসেন, আবু জাফর, আমান উল্লাহ, ডা. সম্মাত হোসেন, মুক্তার হোসেন, আব্দুস সামাদ, আজিবর রহমান, শাহাবুদ্দিন, ছহিলদ্দীন ও রাজুসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে সফল করতে এবং দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মিছিল ও পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles