পর্ব -২৬
অ্যাড.এম.মাফতুন আহমেদ
০১.কৃত্রিমতা বনাম সত্যতা:
আইনজীবী সমাজে এআই-এর অপব্যবহার ও মুক্তির পথ বাঙালি গবেষণা প্রিয় নয়, অনুকরণ প্রিয়। পশ্চিমারা এআই বানিয়েছে গবেষণার জন্য, আমরা বানাচ্ছি রূপচর্চা আর নকল চেম্বারের ছবি। এ জাতির মুক্তি কোথায়?এ আই দিয়ে নকল লাইব্রেরির নয়, বই পড়ে জ্ঞান অর্জন করুন। আত্ম প্রতারণা নয়, আত্মউন্নয়ন চাই।
০২. গবেষণার এআইকে রূপচর্চায় ব্যবহার জাতির ক্ষতি
এআই এসেছে ল্যাবরেটরিতে, গবেষণায়। সেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় রং-বেরঙের ছবি বানাচ্ছি।
আইনজীবীদের জন্য এআই হবে মামলার রিসার্চ, জাজমেন্ট খোঁজা ও ড্রাফটিং সহকারী, ফটোশপ নয়। বার কাউন্সিল এআই-এর নৈতিক ব্যবহার নীতিমালা করুক।
০৩. বই বিমুখ জাতি পিছিয়ে পড়বেই
ড. শহীদুল্লাহ বলেছেন ‘বই, বই, বই’। আমরা বইয়ের পাতা ঘাঁটতে বিমুখ, বিশেষ করে মুসলমান সমাজ।
প্রতিটি চেম্বারে ‘মাসে ১টি বই পড়া’ কর্মসূচি। জেলা বারে মাসিক বই আলোচনা বাধ্যতামূলক করুন।
০৪. নকল চেম্বার দেখিয়ে মক্কেল ঠকানো প্রতারণা
এআই দিয়ে বিশাল লাইব্রেরি, টেবিলে বড় নেমপ্লেট — ভেতরে ফাঁপা। মক্কেলকে ধোঁকা না দিয়ে সত্যিকারের সেবা দিন। চেম্বারের ছবি নয়, রায়ের সফলতা দিয়ে পরিচিত হোন। এটি পেশাগত অসদাচরণ হিসেবে গণ্য হোক।
০৫. বই কিনে কেউ দেউলিয়া হয় না – মুজতবা আলী
আমরা বলি টাকা নেই, অথচ মোবাইলে হাজার টাকা খরচ করি। প্রতিমাসে মোবাইল রিচার্জের মতো ৫০০ টাকা বইয়ের জন্য বরাদ্দ রাখুন। ৫ বছরে ৬০টি বই মানেই একটি সমৃদ্ধ লাইব্রেরি।
০৬. পশ্চিমা গবেষণা, আমরা নকলে ব্যস্ত
ওরা ১৭-১৮ ঘণ্টা বই পড়ে। রাষ্ট্র চালায়, আমরা ওদের টুল দিয়ে নিজের ছবি চকচকে করি। ওয়েস্টার্ন লিগ্যাল টেক থেকে শিখুন — কিভাবে এআই দিয়ে কেস ম্যানেজমেন্ট হয়। অনুকরণ নয়, উদ্ভাবন করুন।
০৭. সিঙ্গাপুর স্বপ্ন, কাজে অনুকরণ প্রিয়তা
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই, কিন্তু সিঙ্গাপুরের মতো পড়ার অভ্যাস, শৃঙ্খলা আমাদের নেই।
সরকারকে বলতে হবে — লাইব্রেরি বানাতে টাকা দিন, অনুদান দিন। তরুণ আইনজীবীদের বিদেশে প্রশিক্ষণে পাঠান।
০৮. আইনজীবীর আসল শক্তি বই, নকল ছবি নয়
ইদানিং দেখি চেম্বারে বইয়ের হিড়িক — পরে শুনি সব এআই। একটি আসল বই ১০০টি নকল ছবির চেয়ে দামি। চেম্বারে বই রাখুন, পড়ুন, দাগান — মক্কেল বুঝবে আপনি পড়ুয়া।
০৯. মাসে একটি বই, পাঁচ বছরে লাইব্রেরি
কৃত্রিম পথ সস্তা, তাই খুঁজি। আসল পথ কষ্টের।
‘৫ বছরে ৬০ বই’ চ্যালেঞ্জ নিন। ফেসবুকে এআই ছবি নয়, বইয়ের রিভিউ পোস্ট করুন।
১০. আল্লাহর দেয়া রূপই সুন্দর, কৃত্রিমতা নয়
মহান আল্লাহ যে রূপ দিয়েছেন আলহামদুলিল্লাহ। যত্ন নিলেই সুন্দর। এআই দিয়ে নিজেকে বদলানো আত্মপ্রতারণা। নিজের ব্যক্তিত্ব, স্বতন্ত্রতা ও পোশাকের শালীনতায় সুন্দর হোন।
১১. নৈতিকতা তলানিতে, ধার্মিক সাজে লাভ নেই
ভেতরে ফাঁপা, বাইরে ধার্মিক সাজ। এতে সমাজ বদলায় না। নিজেকে স্বাবলম্বী করুন, অপরের দয়া নয়। পেটের সাথে বাটপারি না করে সৎ উপার্জনে একটি করে ব্র্যান্ডিং বই কিনুন। এটাই আসল এবাদত।
🛑শেষ কথা:
চেনা বামুনের পৈতে লাগে না। আসল জ্ঞানীর এআই লাগে না, বই লাগে। আসুন, কৃত্রিমতা ছেড়ে সত্যতায় ফিরি।
👉স্লোগান:
বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, জাতিকে আলোকিত করুন।




I’ve been looking for a reliable site for a while and this one really delivers. The interface is smooth and the payouts are fast. Definitely my new go-to spot! Check out jilibetwinlogin
I’ve been trying a few different platforms lately, but this one really stands out for its speed. The interface is super smooth and I didn’t run into any lag. Definitely check out 78vintop if you want a reliable experience.
Top notch service and a very fair gaming environment. It feels like they actually care about the players. Check out winpgclub for some quality entertainment.