spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

বিভেদ নয়, জাতীয় ঐক্যই হোক অঙ্গীকার: মুজিব-জিয়া দুজনই জাতির সম্পদ

০ ১: শ্রদ্ধা সবার প্রাপ্য: জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান করা উচিত। দোষে-গুণে মানুষ। বিতর্কের ঊর্ধ্বে আমরা কেউ নই। আজ ১৫ আগস্ট। চেয়ে চেয়ে দেখলাম কে কি লেখে, কে কি বলে। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি – স্বাধীনতা পূর্ব শেখ মুজিবের উদার মানসিকতা, নেতৃত্বকে অস্বীকার করার সুযোগ নাই।
তাকে যদি কেউ ডুবিয়ে থাকে, তার ছেলেমেয়েরাই ডুবিয়েছে। মুজিবের বিকল্প মুজিব।

০২: আরেক কিংবদন্তি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত বড় দেশপ্রেমিকের জন্ম আর হবে না। পাকিস্তান আমলে ময়দানে এসেছিলেন ভাসানী, মুজিব।
স্বাধীনতা উত্তর আবির্ভাব হয়েছিল জিয়ার। তারা জাতির কিংবদন্তি। অস্বীকারের কোনো কারণ নাই। তাদের নিয়ে বাজে মন্তব্য করা সম্পূর্ণ মূর্খতার পরিচয়।

০৩: ৫৪ বছরের হামাগুড়ি: বিভেদ নয়, গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য। ৫৪টি বছর পার হয়ে গেল। বাংলাদেশ এখনো হামাগুড়ি দিয়ে দাঁড়াতে পারল না। শুধুমাত্র এই নোংরা রাজনীতির কারণে। পাশ্চাত্যের রাজনীতি আমাদের শেখা উচিত। এদেশের রাজনীতি এত নোংরা, এত কুৎসিত বক্তব্য – জাতি এর থেকে মুক্তি চায়।

০৪: ইতিহাসের ভুল: ৭১ শেষ। নতুন বাংলাদেশে নিবেদনের পদধ্বনি হওয়া উচিত ছিল। শেখ মুজিব সেটা চাননি। কিন্তু ভারতের ইঙ্গিতে তার কন্যা শেখ হাসিনা সেটা করতে বাধ্য হয়। ৭৪ সালে যেমন কিছু দেশপ্রেমিক খুন হলো, হাসিনার ১৬ বছরে সত্যিকারের সীমান্ত প্রহরীদের ফাঁসিতে ঝুলিয়ে মারা হলো। এটা অন্যায়, এটা অবিচার। অবিচারের খেসারত আজ আমাদের দিতে হচ্ছে। এই বাংলাদেশ হয়ে গিয়েছিল ভারতের নিয়ন্ত্রণে। আর কয়দিন থাকলে পশ্চিমবঙ্গের দখলে যেত।

০৫: জুলাই পরবর্তী বাস্তবতা: বাঙালি বড়ই আত্মভোলা। না জেনে না শুনে মন্তব্য করি। ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের নামধারী কিছু ছাত্র – লেখা নাই, পড়া নাই – যেভাবে লুটপাট করেছে, বিশ্ব ছাত্র রাজনীতির ইতিহাস কলঙ্কিত করেছে। এদেশে সবাইকে দেখলাম। সবাই লুটপাটে ব্যস্ত। দেশকে নিয়ে কেউ ভাবে না। সবাই চাঁদাবাজিতে ব্যস্ত, নিজের পেট নিয়ে ব্যস্ত, মুসাবিতে অভ্যস্ত। এইভাবে কি একটি দেশ চলে?

আমাদের দাবি: আসুন বিভেদ ভুলি। মুজিবকে তার জায়গায়, জিয়াকে তার জায়গায় রাখি। নতুন প্রজন্মকে শেখাই – শ্রদ্ধা করতে, ইতিহাস জানতে। নোংরা রাজনীতির কবর রচনা করে জাতীয় ঐক্যের বাংলাদেশ গড়ি।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

2 COMMENTS

  1. [392]Comeon | Link Vào Chính Thức – Casino Trực Tuyến Uy Tín Số 1,Comeon cung cấp trải nghiệm casino trực tuyến đẳng cấp với app APK tiện lợi và hỗ trợ nạp tiền qua Momo nhanh chóng. Tham gia ngay để khám phá các sảnh cược hấp dẫn. visit: comeon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles