পর্ব-২৪
অ্যাড. এম. মাফতুন আহমেদ
০১.পন্ডিত বনাম গবেষক
এদেশে যত না গবেষক, তার থেকে পন্ডিতের সংখ্যা বেশি। এদের নেই কোন গবেষণালব্ধ ইতিহাস, নেই কোন লেখাপড়া। সস্তা ফেসবুকে লিখে দিলাম দু’ কলম। আগা নেই, মাথা নেই।
এক কথায় বলে দিলাম জয় হরিরাম।
০২.কালিদাস পন্ডিতের আহাম্মকি
এক কালিদাস পন্ডিত! মনে হয় বাবু ভদ্রলোকদের এজেন্ট। স্বল্প বিদ্যাবুদ্ধি, ভাবে সপ্তমী। তবে হ্যাডাম বিরাট। নামের আগে টাইটেল লালসালুর মজিদের মতো ‘সৈয়দ’। এই গবরে গণেশ ফেসবুকে পোস্ট করেছে আধুনিক খুলনার রুপকার ‘মহেন্দ্র ঘোষ’। কত বড় আহাম্মক! কত বড় বলদ!
০৩. তিন মৌজার খুলনা
মহেন্দ্র ঘোষকে ছোট করছি না। অবদান আছে। তবে আধুনিক খুলনা নয়, আদি খুলনার। ‘৪৭ পূর্ব খুলনা। খুলনা তিনটা মৌজা বানিয়াখামার, মির্জাপুর, টুটপাড়া। বানিয়াখামার, টুটপাড়া নিম্নবিত্ত মুসলমানদের বসবাস। এখানে কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন করার চেষ্টা করেননি। ওরা মুসলমান বলে।
০৪. ভারতভুক্তির ষড়যন্ত্র রুখে দিলেন সবুর সাহেব
খুলনাকে ভারতভুক্তির ব্যাপারে ষড়যন্ত্র ছিল ব্যাপক। সবুর সাহেবের নেতৃত্বে বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে মুসলিম লীগের প্রবল প্রচেষ্টায় খুলনা হয় পাকিস্তানভুক্ত।
০৫ . দেশভাগের পর উত্থান
দেশভাগের পর টুটপাড়া, বানিয়া খামার প্রভূত উন্নতি সাধন করেন মুসলিম লীগ তৎকালীন নেতৃবৃন্দ।
০৬. রূপসা থেকে ফুলবাড়ী – শিল্পের মানচিত্র
আধুনিক খুলনাকে গড়ে তুলেছিলেন খান-এ-সবুর। রূপসা থেকে ফুলবাড়ি গেট পর্যন্ত মিল কলকারখানা থেকে শুরু করে যাবতীয় উন্নয়ন তার আমলেই হয়েছে। এমন কোন জায়গা নাই তার ছোয়া লাগেনি।
০৭. বিচারের ভার পাঠকের ওপর
প্রিয় পাঠক এখন বলুন তাকে কি বলবেন আধুনিক খুলনার রূপকার না মহেন্দ্র ঘোষকে বলবেন? বিচারের ভার রইল প্রিয় পাঠকের ওপর।
০৮. ৪০০ পাতার ইতিহাস
এ জাতি তার শিকড়ের ইতিহাস জানেনা। সবুর সাহেবকে নিয়ে একটি ইতিহাস আমি রচনা করেছি। আলোচনা, পর্যালোচনা সমালোচনা করেছি। ইতিহাসের পাতায় তার যতটুকু প্রাপ্য ততটুকু দেওয়ার চেষ্টা করেছি।
০৯. বিস্মৃতিপ্রবণ জাতি
আমাদের বড় আফসোস একটা কলাম লিখতে গেলে অজস্র গবেষণা করতে হয়। রাতভর পড়াশোনা করতে হয়। বাঙালি জাতি বিস্মৃতি প্রবণ। বইয়ের পাতা ছুঁয়ে দেখেনা।
১০. সময় এসেছে রুখে দাঁড়ানোর
এর যে কি পরিণতি হতে যাচ্ছে এসব দেখে আমি ব্যক্তিগতভাবে হতভম্ব। কোথায় চলেছি আমরা? তা না হলে আমরা কি লিখতে পারি আধুনিক খুলনা রূপকার মহেন্দ্র ঘোষ। সময় এসেছে ইতিহাস বিকৃতি রুখে দাঁড়াও।




Honestly the best selection of games I have seen in a while. Everything loads fast and the bonuses are legit. Give inyouknowallgame a try.
Really enjoying the selection of games here. Everything is well organized and the mobile version works like a charm. Check out phxgjili.
Finally found a site that actually feels localized for us. The game selection is huge and the loading times are impressive. Keep it up sz777asiaphilippines.