spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

পাইকগাছায় ফ্যামিলি কার্ড চাই নিরপেক্ষতার সাথে

বিক্ষুব্ধ পাইকগাছার জনগণ আজ । একটাই প্রশ্ন করছে – সরকারের মানবিক নির্দেশাবলী কি তৃণমূল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে? এখানে দল বড় প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে নিরপেক্ষতার সাথে কাজ হচ্ছে কিনা?

ফ্যামিলি কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ। এর উদ্দেশ্য অভাবী মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু এই মহৎ উদ্যোগ যখন নিরপেক্ষ যাচাই-বাছাই ছাড়া হয়, তখন তা জনআস্থার সংকট তৈরি করে। পাইকগাছার মাটি থেকে অভিযোগ আসছে – কার্ড প্রণয়নে স্বচ্ছতার ঘাটতি আছে। এটা কোন ব্যক্তি বা দলের বিষয় নয়। এটা সিস্টেমের বিষয়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তবে দুর্নীতিবাজ সর্বত্রই পরিত্যাজ্য।

দুর্নীতি নতুন কোনো শব্দ নয়। “সাড়ে সাত কোটি কম্বল – আমার কম্বলটি কোথায় গোলাম মোস্তফা ?” – এই প্রশ্নের উত্তর জাতি আজও খুঁজছে। ৫ আগস্টের পর মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের প্রথম শর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা।

আজ মাঠে অনেককেই দেখা যায় যারা ৫ আগস্টের আগে ছিলেন না। আবার যারা দায়িত্বে থেকে বঞ্চনা করেছেন, তারা এখন নীরব। কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পাইকগাছার খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই পাইকগাছাবাসীর স্পষ্ট ও শান্তিপূর্ণ দাবি:

০১. দল-মত নির্বিশেষে সঠিক ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড প্রণয়ন করতে হবে।

০২. সরকারের নির্দেশ অক্ষরে অক্ষরে তৃণমূল পর্যন্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

০৩. কোনো অনিয়মের অভিযোগ উঠলে তাৎক্ষণিক নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।

খুলনা শান্তির জেলা। এখানে বিভেদের কোনো স্থান নেই।দলবাজির কোন সুযোগ নেই। অতীত সরকার যা করেছে আমরা কেন তা করব। ফ্যামিলি কার্ড হোক অধিকারের প্রতীক, বঞ্চনার নয়।

শেষ কথা: স্বচ্ছতা থাকলে জনগণই সরকারের সবচেয়ে বড় শক্তি। পাইকগাছা শুধু কার্ড চায় না, সম্মান ও ন্যায্যতাও চায়।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles