০১: বিস্মৃতির বেদনা: আজ বৃহত্তর খুলনাবাসির কারো মনে নেই এই দিনটির কথা। ১৪ আগস্ট পাকিস্তান। ১৫ আগস্ট হিন্দুস্তান। কিন্তু ১৮ আগস্ট খুলনা? সেই কথা কেউ বলে না। জানলেও মুখে নিতে চায় না। যে দিনে একটা জেলা বেঁচে গিয়েছিল, সে দিনটাই আজ বিস্মৃত।
০২: তিন দিনের ভারত: ১৪ আগস্ট রেডক্লিফ রোয়েদাদ ঘোষণা হলো। মানচিত্রের কাঁচিতে খুলনা কেটে পড়লো হিন্দুস্তানের দিকে। ১৪ থেকে ১৮ আগস্ট – এই তিন দিন খুলনা ছিল ভারতের মধ্যে। গেরুয়া পতাকা পতপত করে উড়ছিল। মুর্শিদাবাদ চলে গেল, খুলনাও যাওয়ার পথে।
০৩: বেলভেডিয়ারের দেন-দরবার: কে ঠেকাবে? কে বাঁচাবে? তখন খুলনা সদর-বাগেরহাট আসনের বাংলা বিধানসভার সদস্য *খান এ সবুর*। মাথায় মামলা। তবুও কোলকাতায় বসে দিল্লি প্রশাসনের সাথে দেন-দরবার থামাননি। তার সাথে ছিলেন মজিদ সাহেব, জলিল সাহেব, দিলদার সাহেব, মোস্তাগাউসুল হক ও একরাশ স্থানীয় নেতৃস্থানীয় কাফেলা। অবশেষে ১৮ আগস্ট খুলনা হলো পাকিস্তানভুক্ত। মুর্শিদাবাদকে বলি দিয়ে খুলনাকে বাঁচানো হলো।
০৪: যদি হিন্দুস্তানে থাকতো? ভাবতে পারেন প্রিয় পাঠক ? কাশ্মীরে, গুজরাট সহ সারা ভারতে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন হয়েছে, খুলনার মানুষকেও সেই কবলে পড়তে হতো। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। কিন্তু ইতিহাস সত্য। সবুর সাহেবের অবদান অনন্য। যার প্রাপ্য তাকে দিতে হবে।
০৫: ২৫ আগস্ট হাদিস পার্কের ঘোষণা: ১৮ আগস্ট বিজয় দিবস পালন হয়নি। পালন হয়েছে ২৫ আগস্ট খুলনার হাদিস পার্কে। হাজার হাজার মানুষের মাঝে খান এ সবুর বলেছিলেন – _”খুলনার মানুষের একদিন হয়তো এই দিনটির কথা মনে থাকবে না। কিভাবে হিন্দুস্তানের কবল থেকে খুলনাকে মুক্ত করেছিলাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে।”_ আজ তাঁর সেই কথাই সত্যি হলো।
০৬: আমাদের দাবি:
১. ১৮ আগস্টকে “খুলনা মুক্তি দিবস” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিন।
২. ইতিহাস বিকৃতি বন্ধ করুন।রাজনীতির জন্য সত্যকে ছোট করবেন না।
৩. স্কুল-কলেজে পড়ান। নতুন প্রজন্ম জানুক বেলভেডিয়ার থেকে হাদিস পার্কের গল্প।
শেষ কলম: একদিন আন্দোলনে যেতে পারিনি বলে অবদান নাই – এটা বলার সুযোগ নাই। ৭৮ বছর আগে* খুলনা বাঁচাতে কিছু মানুষ কোলকাতায় রাত জেগেছিল। আজকের দিনটা খুলনাবাসীর জন্য বড় ক্লান্তিকাল। আসুন স্মরণ করি। ভুলে না যাই।




[306895]supplies professional anti-violence equipments and solutions for the whole world with strong and perfect production capacity. anti-violence.org
[1328]bet365 ee Login Rasmi | Slot Online Dipercayai Deposit TNG,Akses bet365 ee untuk pengalaman slot online dipercayai. Muat turun APK sekarang, daftar akaun dengan mudah dan nikmati deposit TNG yang pantas. Sertai kami hari ini! visit: bet365 ee
The variety of games here is insane! I felt like I was right in Vegas from my own couch. Highly recommend balivegasslot for anyone who loves the thrill of the slots.
A hidden gem for sure. The game selection is top notch and the win rate feels fair. Check out brttt7774 if you are looking for something fresh.