spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

‘পিঞ্জর ছেড়ে উডে গেছে কিংবদন্তি এই প্রাণ পাখি’

নির্লোভ,নির্মোহ,সর্ব শ্রদ্বেয় ব্যক্তিত্ব,পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সফল প্রধান শিক্ষক,লাখো লাখো শিক্ষার্থীদের প্রাণপ্রিয় শিক্ষক,সাদা মনের মানুষ,সফল মানুষ গড়ার কারিগর,আজাদ বার্তার প্রাণপুরুষ হেডমাস্টার মোহাম্মদ আমজাদ আলীর ১৪ তম মৃত্যু বাষির্কী আজ। ২০১২ সালের ২০ অক্টোবর বাং ৫ কার্ত্তিক ১৪১৯ এ দিন সকাল ৭-০১ মি.৭৮ বছর বয়সে পিঞ্জর ছেড়ে উডে গেছে কিংবদন্তি এই প্রাণ পাখি। থেমে যায় তার বর্ণিলময় জীবন গাড়ী। কালোতীর্ণ এই জ্ঞান তাপস তাঁর কর্ম ও চেতনার মাঝে বেঁচে থাকবেন আমাদের মাঝে চিরকাল।

তিনি ২রা জুলাই ১৯৩৫ সালে অবিভক্ত পাইকগাছা (আজকের কয়রা) উপজেলার বাগালী গ্রামে অতি সাধারণ এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সম্পূর্ণ বৈরি সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের মধ্যে থেকে তিনি তৎকালীন উচ্চ শিক্ষা গ্রহণ করেন।১৯৫১ সালে খুলনা জেলা স্কুল থেকে কৃতিত্বের সাথে মেট্রিক,১৯৫৪ সালে খুলনা হিন্দু একাডেমী (বি.এল) কলেজ) থেকে আই.এ; ১৯৫৮ সালে একই কলেজ থেকে বি.এ.১৯৭৪ সালে বি.এড;১৯৯১ সালে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে এম.এড পাশ করেন।

তিনি ছিলেন পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘতম প্রধান শিক্ষক। এক কথায় স্বাধীনতা উত্তর তিনি বিধ্বস্ত পাইকগাছা সরকারী স্কুলের উন্নয়নের রূপকার। সংবাদপত্র জগতে আজাদ বার্তা পত্রিকা ছিল তাঁর অনবদ্য সৃষ্ঠি। শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল অনন্য।

একজন সমাজ হিতৈষী হিসেবে পাইকগাছা পৌরসভা সদরস্থ ৮নং ওয়ার্ডে রাস্তাঘাট নির্মানে তাঁর অবদান অনন্য। তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই।পরম করুনময় মহান আল্লাহপাকের দরবারে আমরা তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।

আমরা জানি ,ইতিহাস হয়ে কেউ জন্ম গ্রহণ করেন না। কর্মের মাধ্যমে তাঁকে ইতিহাস সৃষ্টি করতে হয়। আমরা লক্ষ্য করেছি,মরহুম আমজাদ আলীর সততা,আদর্শ,বহুমাত্রিক প্রতিভা,একাগ্রতা এবং অধ্যবসয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন একজন অসাধারণ।

এই পৃথিবীতে ‘চলে যাওয়া বলে’ কিছু নেই, সবই ফিরে আসে। কবির এই উক্তিটি যেন হেডমাস্টার আমজাদ আলীর জন্য যথার্থই প্রয়োজ্য। এই নাগরিক ব্যবস্তার যুগে হেডমাস্টার আমজাদ আলী জীবনভর এই সকল বৈপরত্য,বিরূপতা উপেক্ষা করে মগ্ন থেকেছেন দেশ উন্নায়নে লাখ লাখ আদর্শ ছাত্র গড়ার এক মহান ব্রতে।

তিনি সংকটে মুহুর্তে আমাদের পাশে থেকেছেন,মূল্যবান উপদেশ দিয়েছেন,আদেশ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। তাঁর অনুপস্থিতি আমরা খানিকটা অসহায় বোধ করি। তাঁর ১৪ তম মৃত্যু বার্ষিকীতে আমরা গভীরভাবে স্মরণ করি; শ্রদ্ধাভরে মনে রাখি তার স্মৃতি এবং আদর্শকে।

আমরা বিশ্বাস করি আমজাদ আলীরা কখনো প্রয়ত হন না। তারা নিজেদের কর্মের মাধ্যমে চিরঞ্জীব। জীবৎকালেই তিনি কিবংদন্তিতুল্য হয়ে উঠেছিলেন। অমরত্ব লাভ করেছিলেন। মৃত্যু তাঁর সেই অমরত্নকেই নিশ্চিত করলো বৈ আর কিছু নয়। এই মৃত্যু হেডমাস্টার আমজাদ আরীর শারীরিক অনুপস্থিতি মাত্র, অশরীরে তিনি আমাদের সাথে থাকবেন চিরকাল। আমরা আজ তার ১২ তম মৃত্য বার্ষিকীতে সর্বোচ্চ শান্তি কামনা করছি। প্রিয় শিক্ষক আদর্শ মানুষ গড়ার সফল কারিগর,আপনি চির শান্তি লাভ করুণ।

Please follow and like us:
অ্যাড. এম. মাফতুন আহমেদ
অ্যাড. এম. মাফতুন আহমেদ
## সম্পাদক ও প্রকাশক **অ্যাড. এম. মাফতুন আহমেদ** একজন প্রথিতযশা আইনজীবী, লেখক, সম্পাদক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে খুলনা বারে সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাহিত্য ও জ্ঞানচর্চায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। সমাজ, ইতিহাস, আইন, মূল্যবোধ ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর **১০৬টিরও বেশি গ্রন্থ** প্রকাশিত হয়েছে, যা পাঠকমহলে ব্যাপক সমাদৃত। সত্য, নির্ভুলতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি **আজাদ বার্তা**-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে একটি স্বাধীন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। পাশাপাশি **আজাদ টিভি** এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে শিক্ষা, জনসচেতনতা ও মানবকল্যাণে তাঁর অবদান অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে **আজাদ বার্তা** নির্ভীক, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। ### উল্লেখযোগ্য গ্রন্থসমূহ * শনির কবলে বাংলাদেশ * ব্রিটিশ বিরোধী আন্দোলনে বৃহত্তর খুলনা * অপসংস্কৃতির ভয়াল থাবা * জনতার জবানবন্দী * একটি অবিস্মরণীয় নাম খান-এ-সবুর * জিন্নাহ কি দ্বি-জাতিতত্ত্বের প্রবক্তা? * কালনাগিনীর ছোবলে বাংলাদেশ * বঙ্গভঙ্গ আন্দোলন ও ঢাকা বিশ্ববিদ্যালয় * আমরা বাঙালি না বাংলাদেশী * না বলা কিছু কথা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles