একটি জাতির অগ্রগতি মাপা হয় তার নারীরা রাস্তায় কতটা নিরাপদে চলতে পারে, তার দ্বারা। পাঁচ বছরের শিশু যখন ধর্ষণের শিকার হয়, কর্মজীবী নারী যখন অফিস শেষে বাড়ি ফিরতে ভয় পায়, তখন বুঝতে হবে আমরা গভীর নৈতিক সংকটে আছি।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন অভিযোগ। সংবাদ সম্মেলন হচ্ছে, ভাইরাল হচ্ছে। কিন্তু সমাধান কোথায়? বিশেষ করে পুলিশ ও প্রশাসনের মতো দায়িত্বশীল জায়গা থেকে যদি এমন অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? যে বাহিনী মানুষের নিরাপত্তা দেবে, সেই বাহিনীর ভেতরেই যদি নারী সহকর্মীরা নিরাপদ না থাকেন, তবে সেটা রাষ্ট্রের জন্য লজ্জার।
ওয়েস্টার্ন কান্ট্রিতে একজন নারী রাত ৩টায় রাস্তায় বের হলেও তার গায়ে হাত পড়ে না। কারণ সেখানে আইনের শাসন আছে, জবাবদিহিতা আছে। আর আমাদের দেশে সন্ধ্যা হলেই অনেক নারীর বুক কাঁপে। “কখন কার ডাক পড়ে” – এই আতঙ্ক নিয়ে কাজ করতে হয়। এভাবে চলতে পারে না একটি জাতি । তাই এখন সময় এসেছে কঠোর সিদ্ধান্তের:
০১. কর্মজীবী নারীদের জন্য বিশেষ “প্রটেকশন অ্যাক্ট” প্রণয়ন করতে হবে।* কর্মক্ষেত্রে যৌন হয়রানি জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হবে।
০২. পুলিশ ও প্রশাসনসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অভিযোগ বক্স ও নিরপেক্ষ তদন্ত কমিটি বাধ্যতামূলক করতে হবে।*
০৩. সোশ্যাল মিডিয়ায় প্রমাণসহ অভিযোগ আসলে ৭২ ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে, দোষী প্রমাণিত হলে সরাসরি চাকরি থেকে টার্মিনেট করতে হবে।* কোনো ছাড় নয়।
এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। এটা সিস্টেম ঠিক করার লড়াই। নারীর সম্মান মানে জাতির সম্মান। নারী নিরাপদ না থাকলে দেশও নিরাপদ না।
শেষ কথা: আইন দিয়ে সব হয় না, নৈতিকতা লাগে। কিন্তু নৈতিকতা না থাকলে কঠোর আইনই ভরসা। আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ গড়ি, যেখানে কোনো মা, বোন, মেয়ে ভয় ছাড়া বাঁচতে পারে।




[5072]r777 Casino México: Registro, Iniciar Sesión y App Tragamonedas,¡Únete a r777 Casino México! Regístrate, inicia sesión y descarga la app para disfrutar de las mejores tragamonedas y premios. Vive la emoción del casino aquí. visit: r777
[4284]onluck Official Login | সেরা অনলাইন ক্যাসিনো এবং স্লট গেম,onluck অফিসিয়াল লগইন করে সেরা স্লট গেম খেলুন। বিকাশ দিয়ে সহজে টাকা জমা দিন এবং অ্যাপ ডাউনলোড করে আজই শুরু করুন। visit: onluck